1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মাল্টিপ্ল্যানে ডিজিটাল আইসিটি মেলার লোগো উন্মোচন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬
  • ২১৬ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন আহমেদ রাজন: ভিশন টু সার্ভ গো উইথ আইসিটি স্লোগানে দেশের বৃহত্তম কম্পিউটার মার্কেট রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) শুরু হতে যাচ্ছে ৬ দিনের ডিজিটাল আইসিটি মেলা। এই মেলা উপলক্ষে আজ রোববার কম্পিউটার সিটি সেন্টারে লোগো উন্মোচন ও এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি।

ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬ নামে এই মেলা ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এবারের মেলায় ৬৫০ টির বেশি প্রতিষ্ঠান তাদের সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা ও ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির সর্বশেষ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। মেলায় প্রযুক্তি পণ্যের ওপর থাকবে বিশেষ ছাড় ও উপহার।

কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহেসান বলেন, মাল্টিপ্ল্যান সেন্টারে সপ্তমবারের মতো আয়োজিত হচ্ছে এ মেলা। এবারে মেলা হবে বড় পরিসরে। মেলা উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মেলার সদস্য সচিব সুব্রত সরকার বলেন, মেলা চলাকালীন সময় প্রতিদিন থাকবে র‍্যাফেল-ড্র, ফ্রি ইন্টারনেট, ওয়াই-ফাই, গেমিং জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগিতা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠা উৎসব ও আধুনিক প্রযুক্তি পণ্যের প্রদর্শনীসহ নানা আয়োজন।

মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রবেশের জন্য লাগবে ১০ টাকার টিকিট। মেলায় স্কুলের শিক্ষার্থীরা বিনা মূল্যে ঢুকতে পারবে। প্রতিটি পণ্যের সঙ্গে পুরস্কার ও শিশুদের বিশেষ পুরস্কার দেওয়ার পরিকল্পনা রয়েছে। মেলার গোল্ড স্পনসর-এইচপি, আসুস, স্যামসাং ও লেনোভো। সিলভার স্পনসর-লজিটেক এবং এমএসআই। এছাড়া স্পনসর হিসেবে আছে-টিপি লিংক, রেপো এবং ইসেট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |