1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ফেসবুকে বাংলা অনুবাদক নিয়োগ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬
  • ২১৯ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন আহমেদ রাজন: বাংলায় লেখা আপত্তিকর পোস্ট বোঝার জন্য একজন অনুবাদক নিয়োগ দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের এ তথ্য জানান। গত বছরের ১৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিরাপত্তাজনিত কারনে সরকারের আদেশে বন্ধ ছিল।

সাংবাদিকদের তারানা হালিম বলেন, ‘ফেসবুক দুই দিন আগে চিঠি দিয়ে অনুবাদক নিয়োগ দেয়ার বিষয়টি জানিয়েছে। এটি একটি অগ্রগতি, তবে ঢাকায় একটি সম্পূর্ণ অ্যাডমিন প্যানেল স্থাপনের জন ফেসবুককে আমরা অনুরোধ করবো যা সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের জন্য সহায়ক হবে।’

আগামী ১২ জানুয়ারি সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বসবেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি ফেসবুকের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ফেসবুকের পাশাপাশি তারানা হালিম গুগল ও মাইক্রোসফট কর্তৃপক্ষের সঙ্গেও সিঙ্গাপুরে বৈঠক করবেন বলে জানা গেছে।

এর আগে, গত ৩০ নভেম্বর বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেন প্রতিমন্ত্রী। ফেসবুক কর্তৃপক্ষের সাড়া পাওয়ার পর গত ৬ ডিসেম্বর ফেসবুকের দুই প্রতিনিধির সঙ্গে সরকারের বৈঠক হয়। বৈঠকে ফেসবুকের মাধ্যমে সাইবার সহিংসতা প্রতিরোধে দেশে যোগাযোগ মাধ্যমটির অ্যাডমিন প্যানেল বসানোর অনুরোধ করা হয়। ওই বৈঠকে ফেসবুক প্রতিনিধিরা জানান, বাংলা ভাষা না জানায় এই ভাষায় দেয়া স্ট্যাটাসের প্রকৃত অর্থ তাদের পক্ষে বোঝা কঠিন। ভাষাবিষয়ক এই সমস্যার কারণে কোন স্ট্যাটাসটি হয়রানি বা সহিংসতা ছড়ানোর জন্য দেয়া হয়, সেটিও তাদের পক্ষে ধরা সম্ভব হয় না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |