1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

প্রশাসনে ৫ সচিব পদে রদবদল

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনে পাঁচ সচিব পদে রদবদল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট হতে পাওয়া তথ্য অনুযায়ী, সচিব তারিক উল ইসলামকে পরিকল্পনা বিভাগে সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মো.বাবুল হাসানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক আব্দুল জলিলকে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিটিভির মহাপরিচালক আব্দুল মান্নানকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) করা হয়েছে।

এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য ড. মো: আবদুর রব হাওলাদারকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল হক খান এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের  চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) এ টি এম মুর্তজা রেজা চৌধুরী এনডিসি পদে পদোন্নতি দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |