ইমন ফারজানা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম। তিনি বলেন, সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটা অথবা রাত আটটার দিকে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একযোগে এই ভাষণ প্রচারিত হবে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু তৈরিসহ সরকারের উন্নয়ন ও অগ্রগতির নানা চিত্র প্রধানমন্ত্রী ভাষণে তুলে ধরবেন বলে জানা গেছে।