1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

অনলাইনে আওয়ামী লীগের সমর্থক নিবন্ধন শুরু

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

সালাউদ্দিন আহমেদ রাজন: সাম্প্রতিক সময়ে ভার্চুয়াল মাধ্যমে আওয়ামী লীগ ও দলটির নেতা-কর্মীদের প্রচার-প্রচারণা ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকতায় এবার অনলাইনে সমর্থক নিবন্ধনের কাজ শুরু করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে আওয়ামী লীগের সমর্থক হওয়ার আহ্বান জানিয়ে একটি ওয়েব লিংক শেয়ার করা হয়। ওয়েব লিংক এর ঠিকানা: http://www.albd.org/index.php/en/connect/join-us । লিংকটিতে একটি ভার্চুয়াল ফরম আছে। ফরমে যে কোন বাংলাদেশি নাগরিক তার নিজের নাম, ফোন নম্বর, জন্মতারিখ, ই-মেইল ঠিকানা ও নিজ জেলার নাম লিখে সেটি সাবমিট করে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হতে পারবেন।

এছাড়া প্রতি মুহূর্তে হালনাগাদ করা হচ্ছে আওয়ামী লীগের ওয়েবসাইট ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ফ্যান পেইজগুলো। অনলাইন প্রচারের অংশ হিসেবে পোস্টার, ছবি, উন্নয়নের গ্রাফিক্স চিত্রের পাশাপাশি ভিডিও ও অডিও ক্লিপ অনলাইনে প্রকাশ করছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |