1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নাবিলকে দেখতে গেলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গতকাল রাত ১০:৪০ মিনিটে আইডিয়াল কলেজের শিক্ষার্থী নাইমুর রশিদ নাবিলকে দেখতে তার বাসায় যান জাতীয় সংসদের ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি নাবিলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। এই সময় তার সাথে কলাবাগান থানা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল এবং নিউমার্কেট থানা ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

গত শনিবার সিনিয়র-জুনিয়র নিয়ে এলাকায় নিজের আধিপত্য জানান দেবার জন্য আইডিয়াল কলেজের শিক্ষার্থী নাইমুর রশিদ নাবিলের পায়ে ছাত্র না হয়েও নিজেকে ছাত্র দাবীকারী সাইদ হোসেন রোমান গুলি করেন । সন্ত্রাসী এই ঘটনার পর থেকে আইডিয়াল কলেজের সাধারণ ছাত্র ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও অভিযুক্ত রোমানকে আটক করতে এখনো সক্ষম হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |