1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বন্ধুত্বের গল্প শুনতে চান জাকারবার্গ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬
  • ২০৫ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন আহমেদ রাজন: ফেসবুকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪ ফেব্রুয়ারি ফেসবুক ব্যবহারকারীদের বন্ধু দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন মার্ক জাকারবার্গ। ফেসবুকে এ আহ্বান জানিয়ে তিনি সবার কাছ থেকে বন্ধুত্বের গল্প শুনতে চেয়েছেন।

২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের। সারা বিশ্বে এখন ফেসবুক ব্যবহারকারী এক শ ৫০ কোটি। ফেসবুকের প্রধান নির্বাহী ৩১ বছর বয়সী গতকাল মঙ্গলবার তাঁর ফেসবুক পেজে লিখেন আমি আশা করছি ফেব্রুয়ারির ৪ তারিখে আপনি আমার সঙ্গে বন্ধু উৎসবে যোগ দেবেন। ফেসবুকের প্রধান নির্বাহী আরও লিখেন, তোমার যদি কোনো বন্ধুত্বের গল্প থেকে থাকে, তবে আমি সেই গল্প শুনতে চাই। তোমরা তোমাদের বন্ধুত্বের গল্প শেয়ার কর, আমি যতটুকু সম্ভব সেগুলো পড়ব।

জাকারবার্গ লিখেছেন, কখনো কখনো এসব শেয়ার করার মাধ্যমে আমাদের জীবনে আরও ভালোবাসার সঞ্চার করে। কখনো বন্ধুত্ব আমাদের জীবনের নতুন পথে যেতে সহায়তা করে। কখনো বন্ধুত্ব সারা পৃথিবীকে নাড়িয়ে দেয়। জাকারবার্গের মতে, আমাদের বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসা ও একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ শেয়ার করার মাধ্যমে প্রতিদিন এই পৃথিবীকে বদলে দিচ্ছে যা আমাদের ধারণারও বাইরে।

উল্লেখ্য, সারা বিশ্বে প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববার বিশ্ব বন্ধু দিবস হিসেবে পালিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |