1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

খালেদার মামলার পরবর্তী শুনানি ২১ জানুয়ারি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাকে (আইও) পরবর্তী জেরার জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালত আজ এই আদেশ দেন। বৃহস্পতিবার খাালেদার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আইও দুদক কর্মকর্তা হারুন-আর রশিদকে জেরা করেন তার আইনজীবী। জেরা অসমাপ্ত অবস্থায় পরবর্তী তারিখ ধার্য করে আদেশ দেন আদালত।

খালেদা জিয়া অসুস্থ এই অজুহাত দেখিয়ে আদালতে অনুপস্থিতির জন্য দুই মামলায় তার পক্ষে আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। আদালত খালেদার অনুপস্থিতির আবেদন মঞ্জুর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষীর জেরা শুরুর আদেশ দেন। এর আগে এই মামলায় আরো ৩১ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরার কার্যক্রম শেষ হয়েছে।

খালেদা চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করায় এর আগেও ধার্য করা তারিখে আদালতে হাজির হতে পারেননি তিনি। এসময় তার পক্ষে আইনজীবীরা হাজিরা দেন। চিকিৎসার জন্য প্রায় দুই মাস লন্ডনে থেকে গত ২১ নভেম্বর দেশে ফিরেন বিএনপি চেয়ারপারসন। তবে গত ৩০ নভেম্বর নাইকো সংক্রান্ত দুর্নীতি মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা দায়ের করে দুদক। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট দুদক অভিযোগপত্র দাখিল করে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক হারুন আর রশিদ। ২০১২ সালের ১৬ জানুয়ারি এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৯ মার্চ দুই মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত-৩।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |