1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নাশকতার মামলায় ছয় মাসের জামিন পেলেন এম কে আনোয়ার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে নাশকতার দুটি মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এতে করে তার মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এম কে আনোয়ারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন ও জহিরুল ইসলাম সুমন। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বের ও ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজধানীর ওয়ারী থানায় নাশকতার দুটি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় জামিন আবেদন করলে হাইকোর্ট শুনানি শেষে ছয় মাসের জামিন দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |