1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

১৬২৬৩ নম্বরে কল দিলেই হাজির হবে অ্যাম্বুলেন্স

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬
  • ২০৫ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান খান রোমেল: যেকোনো ফোন থেকে ১৬২৬৩ নম্বরে কল দিলেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য বাতায়ন নামে এই কল সেন্টার চালু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য বাতায়নের নম্বর ১৬২৬৩। দেশের যেকোনো প্রান্ত থেকে রোগী এবং জনগণ যেন দিন-রাত যেকোনো সময় একটি মাত্র নম্বরে কল দিলে চিকিৎসকের পরামর্শসহ অন্যান্য স্বাস্থ্যসেবা এবং সারাদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত যেকোনো অ্যাম্বুলেন্স ডাকতে পারেন সেজন্য এই সেবা চালু করা হয়েছে।

ইতোমধ্যে অ্যাম্বুলেন্সের তথ্য সংগ্রহ ও তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। তালিকাভূক্তির জন্য স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটের লিংকটিতে গিয়ে নিজস্ব অ্যাম্বুলেন্স তালিকাভুক্ত করার জন্য সকল সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও কর্তৃপক্ষকে স্বাস্থ্য অধিদফতর অনুরোধ জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |