1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কারাগারে মোবাইল ব্যবহারের সুযোগ পাবেন বন্দিরা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: কারাবন্দিদের মোবাইল ব্যবহারের সুযোগ দেবে কারা অধিদফতর। এ উপলক্ষে অপরাধীদের তথ্য সংরক্ষণের জন্য চলতি বছরেই র‌্যাবের সহযোগিতায় দেশের ৬৮টি কারাগারে বন্দিদের ডাটাবেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে তারা। শনিবার পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে কারা অধিদফতরে কারা সপ্তাহ-২০১৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রিজন) কর্নেল মো. ফজলুল কবীর এসব কথা জানান। কাশিমপুর কারাগারের প্যারেড গ্রাউন্ডে আগামী ২০ জানুয়ারি কারা সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অতিরিক্ত মহাপরিদর্শক (প্রিজন) বলেন, কারাবন্দিরা যাতে কারাগারে বসেই পরিবারের সঙ্গে কথা বলতে পারেন সেজন্য কারাগারগুলোকে মোবাইল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার কাজ চলছে।

আগামী ২০ থেকে ২৬ জানুয়ারি সপ্তাহব্যাপি কারা সপ্তাহের কার্যক্রম তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কারা মহাপরিদর্শক বলেন, ‘এবারের অঙ্গীকার, কারাগার হোক সংশোধনাগার’ এই লক্ষ্যকে সামনে রেখে নতুন করে দেশের সব কটি কারাগার ঢেলে সাজানোর পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি বলেন, একসময় কারাগার শুধু সাজা কার্যকরের প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতো। বর্তমানে সাজা ভোগ করে কারাগার থেকে বের হয়ে যাওয়ার পর বন্দিরা যাতে নতুন করে অপরাধে জড়িয়ে না পড়েন, এ জন্য বিভিন্ন কার্যক্রম নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, কারাগারে বন্দিদের কারিগরি বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বন্দিদের মানসিক উন্নতিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। কারা কর্তৃপক্ষের হালনাগাদ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেয়া এবং কারাকর্মীদের দৃষ্টিভঙ্গি বদল ও কর্মস্পৃহা বাড়াতে এই কারা সপ্তাহ পালন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কারা অধিদফতরের উপ-মহাপরিদর্শক (সদর দফতর) ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |