1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

জাতীয় নির্বাচন না দিলে পরিণতি আওয়ামী লীগকেও ভোগ করতে হবে

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

শবনম শাহজাহান: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন না দিলে পরিণতি আওয়ামী লীগকেও ভোগ করতে হবে। নির্বাচন না দিলে দেশের চলমান সংকট থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগও রক্ষা পাবে না।

শনিবার দুপুরে পুরাতন পল্টনের ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে যুব জাগপা আয়োজিত এক আলোচনা সভায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আবারো সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন সংলাপের মাধ্যমে চলমান সংকট নিরসন করি। আলাপ-আলোচনার মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। এ সংকটে শুধু দেশ, গণতন্ত্র আর মানুষেরই ক্ষতি হবে এবং সংকট থেকে আপনারাও রক্ষা পাবেন না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |