বিনোদন প্রতিবেদক: বিনোদন ভুবনে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব মোশাররফ করিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেতা মোশাররফ করিমের নাম ইংরেজিতে লিখে সার্চ দিলেই দেখা মিলে অসংখ্য ফ্যান পেজের। এসব পেজ থেকে কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে অশ্লীল, কুরুচিপূর্ণ ও গর্হিত কাজ করে আসছিল।
শুভানুধ্যায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাধ্য হয়েই অবশেষে নিজের ফেসবুক ফ্যান পেজ খুললেন মোশাররফ। এখন থেকে পেজটি তিনি নিজেই দেখভাল করবেন বলে জানা গেছে। তার সকল কাজের আপডেট এখান থেকে জানানো হবে।