1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

রেডিসন মোড় থেকে গণপরিবহন বন্ধ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের কারণে রাজধানীর কয়েকটি স্থানে যান চলাচল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এরই অংশ হিসেবে রোববার ভোর থেকে এমইএস বাসস্ট্যান্ড সংলগ্ন রেডিসন মোড় থেকে টঙ্গীগামী কোন বাস কিংবা গণপরিবহন ঢুকতে দেয়া হচ্ছে না।

সরেজমিন গিয়ে দেখা যায়, ডিএমপির পুলিশ সড়কের দু`পাশে ‘ডাইভারশন চলছে’ এর সাইনবোর্ড লাগিয়ে বাস, ট্রাক, রিকসা, ভ্যানগাড়ি ঢুকতে দিচ্ছে না। শুধুমাত্র প্রাইভেটকার ও মোটরসাইকেল তল্লাশি করে সড়কে প্রবেশ করতে দেয়া হচ্ছে। এসময় ইজতেমাগামী মুসল্লিদেরও পিক-আপকেও ঢুকতে দেয়া হচ্ছে না। ফলে বিপাকে পড়েছে হাজার হাজার মুসল্লি। পায়ে হেটে কুড়িল থেকে টঙ্গীর উদ্দেশ্যে রওনা হচ্ছে তারা।

এদিকে মুসল্লিদের পাশাপাশি দুর্ভোগে পড়েছে অফিসগামী সাধারণ মানুষ। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের বহন করা বাসও ঢুকতে দেয়া হচ্ছে না। ফলে গাড়ি ঘুড়িয়ে দেয়ার কারণে এমইএস বাসস্ট্যান্ড-রেডিসন মোড় থেকে বনানী-কাকলী মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া বিদেশগামী যাত্রীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |