1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মঙ্গলবার জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন খালেদা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬
  • ২১৫ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বামীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির চেয়ারপারসন দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দিবসটি উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করেছে দলটি। সোমবার দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন। এছাড়া ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯ জানুয়ারি তার ৮০তম জন্মবার্ষিকী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |