1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

লাগাতার কর্মবিরতির হুমকি শিক্ষক সমিতির

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এক সপ্তাহের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের শর্তহীন ৮ম পে-স্কেল বাস্তবায়ন না হলে লাগাতার কর্মবিরতির হুমকি দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনের নেতারা এ হুমকি দেন। মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম বলেন, শিক্ষক-কর্মচারীরা সবসময় কোনো রকম শর্ত ছাড়াই জাতীয় বেতন স্কেল পেয়ে আসছেন। শিক্ষামন্ত্রী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৮ম বেতন পে-স্কেল দেয়ার ঘোষণাও দিয়েছেন। ২০ ডিসেম্বর  শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে। প্রজ্ঞাপনে অনুদান-সহায়তা উল্লেখ আর শর্ত দিয়ে শিক্ষকদের অসম্মান করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এক সপ্তাহের মধ্যে শর্তহীন ৮ম পে-স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপন প্রত্যাহার না করা হলে সারাদেশে লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুমকিও দেন তিনি।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, আলী আসগর হাওলাদার ও অলকা ঘোষ প্রমুখ। মানবন্ধন শেষে শর্তহীনভাবে পে-স্কেল বাস্তবায়ন ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে  প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষক নেতারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |