1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বছরের প্রথম অধিবেশন বসছে আজ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬
  • ১৭১ বার পড়া হয়েছে

শবনম শাহজাহান: দশম জাতীয় সংসদের নবম অধিবেশন আজ বসছে। বছরের এই প্রথম অধিবেশন বুধবার বিকেল সাড়ে চারটা থেকে শুরু হবে।

বুধবার অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে এ অধিবেশন কতদিন চলবে। তবে প্রথা অনুসারে বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিয়ে থাকেন। এজন্য সংসদকে নতুন করে সাজানো হয়।

পরে রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় অংশ নেন এমপিরা। এজন্য এই অধিবেশন দীর্ঘ হয়ে থাকে। ২৮ জানুয়ারি এই সংসদের দুই বছর পূর্ণ হবে। এই সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি। এর আগে চলতি সংসদের অষ্টম অধিবেশন ২৩ নভেম্বর শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |