1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

জাপার নয়া মহাসচিব রুহুল আমিন হাওলাদার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান খান রোমেল: জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে অব্যাহতি দিয়ে পুনরায় রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করা হয়েছে। সেই সঙ্গে মহাসচিব পদে নিয়োগ দেয়া হয়েছে সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির বনানী অফিসে দলের জরুরি সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদ বলেন, আমি হাওলাদারকে সরিয়ে বাবলুকে মহাসচিব করেছিলাম। বাবলু ২ বছরে একদিনও দলের বর্ধিত ও প্রেসিডিয়ামের সভা ডাকতে পারেনি। তিনি হঠাৎ করে পার্টির প্রেসিডিয়াম ও বর্ধিত সভা ডাকতে পারেন না। আমার ঘোষণার পর তিনি পার্টিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এই অপরাধে তাকে মহাসচিব পদ থেকে অব্যাহতি দেয়া হল।

এরশাদ বলেন, আমার স্ত্রী রওশন এরশাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তিনি সংসদ চালাবেন, আমি পার্টি চালাবো। বিকেলে সংসদীয় দলের বৈঠক রয়েছে, সেখানেও আমি থাকবো। আমাদের মধ্যে বিভেদের চেষ্টা করা হয়েছে, কিন্তু আমাদের মধ্যে কোন বিরোধ নেই। তিনি আরো বলেন, আমার স্ত্রী প্রেসিডিয়ামের কোন বৈঠক ডাকেননি। সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। উনাকে দিয়ে তারা স্টেটমেন্ট দেয়ার চেষ্টা করেছিল। উনি স্টেটম্যান্ট দেন না। এই পার্টিকে কেউ বিভক্ত করতে পারবে না।

এর আগে ছোট ভাই জি এম কাদেরকে পার্টির কো- চেয়ারম্যান নিযুক্ত করায় এরশাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার রাতে পাল্টা কমিটি করেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশনপন্থীরা।

এর আগে ১৭ জানুয়ারি রংপুরে ছোটভাই জি এম কাদেরকে কো চেয়ারম্যান ঘোষণা করেছিলেন এরশাদ। এর প্রেক্ষিতে মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত নিলেন এরশাদ। সংবাদ সম্মেলনে এরশাদের বাম পাশে ছিলেন জি এম কাদের। ডান পাশে ছিলেন এ বি এম রুহুল আমিন হাওলাদার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোমবার রওশন এরশাদের বাসভবনের বৈঠকে উপস্থিত থাকা জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, আবুল কাশেমও। আরো উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূ্‌ইয়া, নুরুল ইসলাম নুরু প্রমুখ।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, জি এম কাদের পার্টির কো চেয়ারম্যান। আমি তাকে যেটুকু দায়িত্ব দেবো তিনি ততোটুকুই পালন করবেন। আর হাওলাদার এর আগেও তিনটি কাউন্সিল সফলভাবে সম্পন্ন করেছেন। তার অভিজ্ঞতা রয়েছে। তাই তাকে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |