1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আজ বিএনপির আলোচনা সভা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬
  • ১৯২ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: কারাবন্দী শীর্ষ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের মুক্তির দাবিতে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। আজ দুপুর ২টায় রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |