1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আজ ডিজিটাল আইসিটি মেলা শুরু

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন আহমেদ রাজন: রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে আজ থেকে শুরু হচ্ছে ডিজিটাল আইসিটি মেলা-২০১৬। ‘ভিশন টু সার্ভ গো উইথ আইসিটি’ স্লোগানে এই মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এবারের মেলায় সাড়ে ৬ শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির সর্বশেষ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

মেলা উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ জামিলুর রেজা চৌধুরী, মোস্তাফা জব্বারসহ অন্যরা।

দর্শনার্থীদের সুবিধার্থে এবার মার্কেটে পার্কিং ব্যবস্থার সঙ্গে পাশাপাশি ১০০ এমবিপিএসের ফ্রি ওয়াই ফাইয়ের ব্যবস্থা থাকছে।এছাড়া শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সেলফি কনটেস্ট, কুইজ কনটেস্টের ব্যবস্থা করা হয়েছে। মেলায় শিশু কিশোরদের উৎসাহিত করতে বিনামূল্যে প্রবেশসহ সায়েন্স ফেয়ারের আয়োজন করা হবে।

মেলায় গোল্ড স্পন্সর হিসেবে আছে এইচপি, আসুস, স্যামসাং ও লেনোভো। সিলভার স্পন্সর হিসেবে আছে লজিটেক এবং এমএসআই। আরো স্পন্সর হিসেবে আছে টিপি লিংক, রাপো এবং ইসেট।’

মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। তবে এই এন্ট্রি ফি এর কুপন দিয়ে দেখা যাবে একটি ফ্রি মুভি। সঙ্গে থাকবে আপ্যায়ন ব্যবস্থা। মেলার শেষ দিনে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য দেয়া হবে গুণীজন সংবর্ধনা। এছাড়াও তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দেয়া হবে ক্রেষ্ট এবং থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |