1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্র ধ্বংস করেছে আ.লীগ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬
  • ১৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পঞ্চদশ সংশোধনী রায়ের ভিত্তিতে রাজনীতিতে গভীর সংকট সৃষ্টি করেছে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে। শনিবার বেলা ১১টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য সংগ্রাম, মুক্তিযুদ্ধ করা সংগঠন। কিন্তু আজ তারাই গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে কবরে পাঠিয়েছে। আওয়ামী লীগ আজ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। সরকার আজব বিরোধীদল দিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল আরো বলেন, আমরা সংসদে কথা বলতে চাই। নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে সংসদে সত্যিকারের সরকার ও শক্তিশালী বিরোধী দল দেখতে চাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |