1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মার্চের মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: আগামী মার্চের মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আগামী মার্চ মাসের মধ্যে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। তবে মার্চের কোন তারিখে কোথায় কাউন্সিল হবে তা পরে জানানো হবে বলে জানান তিনি।

এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে  উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ।

এ বছরে বিএনপির স্থায়ী কমিটির এটিই প্রথম সভা। এর আগে পৌর নির্বাচন সামনে রেখে গত বছর ১০ ডিসেম্বর জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |