1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সাকিবের আয় ২৭৫ কোটি টাকা!

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ক্রিকেট নিয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকট্র্যাকার-এ সম্প্রতি প্রকাশ হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ উপার্জণকারী ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের কথা। ক্রিকট্র্যাকারই রিপোর্ট প্রকাশ করে- পারিশ্রমিক, চুক্তি, পৃষ্ঠপোষক, কসমেটিক্স, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং রেস্তোঁরা ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়েই সাকিবের অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ২৭৫ কোটি টাকা)।

ক্রিকেট সম্পর্কিত আয়ই তার বেশি। পৃথিবীর বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলে এই আয় করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ ভারতের আইপিএল ছাড়াও বিপিএল, বিগব্যাশ, ক্যারিবিয়ান লিগে (সিপিএল) নিয়মিত খেলেন তিনি। এই তালিকায় নতুন যুক্ত হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন সাকিব আল হাসান। সর্বশেষ সংস্করণে সাকিবের মূল্য ছিল চার লাখ ২৫ হাজার ইউএস ডলার। বিপিএলের শেষ আসর প্লেয়ার বাই চয়েজ হলেও প্রথম দুই আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারিত হয়েছিল নিলামের মাধ্যমে। এবার রংপুর রাইডার্সের হয়ে ৩৫ লাখ টাকা পান বিশ্বসেরা এই আলরাউন্ডার। পাকিস্তান সুপার লিগেও (পিসিএল)সাকিব ছিলেন প্লাটিনাম ক্যাটাগরিতে। যার নির্ধারিত মূল্য হিসেবে এক লাখ ৪০ হাজার ডলার পাবেন তিনি সেখানে খেলতে পারলে।

এই লিগে খেলা ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের পণ্যদূত হয়েও বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন সাকিব। এর মধ্যে রয়েছে পেপসি, লেনেভো, বাংলালিংক, ক্যাস্ট্রল, নর্টন এন্টিভাইরাস, বুস্ট, লাইফবয়, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক। এছাড়াও নিজের রেস্টুরেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা প্রচুর আয় করেন তিনি। এই সব মিলিয়ে ৩৫ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় ২৭৫ কোটি টাকার মালিক সাকিব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |