1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সোহেল তাজ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬
  • ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার রাতে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর কাছে পেয়ে প্রধানমন্ত্রী সোহেল তাজকে জড়িয়ে ধরেন। এসময় প্রধানমন্ত্রীর আন্তরিক স্নেহে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।সাক্ষাৎকালে সোহেল তাজের সঙ্গে তার বোন মেহজাবিন আহমদ মিমি ও সিমিন হোসেন রিমি উপস্থিত ছিলেন।

সোহেল তাজ ২০০৯ সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর তিনি সংসদ সদস্য (এমপি) পদ থেকেও সরে দাঁড়ান। আওয়ামী লীগ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বিপুলভাবে বিজয় লাভ করার পর ২০০৯ সালের ৬ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সোহেল তাজকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়। এর পাঁচ মাসের মাথায় ২০০৯ সালেই তিনি পদত্যাগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |