মো: ইউসুফ (শোভন): শনিবার ঢাকার গভর্নমেন্ট ল্যারেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরন করা হয়েছে।এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর ধানমন্ডি থানা আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন কামাল, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মো: বিপ্লব সরকার, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক শেখ মো: ইকবাল, নিউমার্কেট থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাওন চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।