আবদুর রউফ খান: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বুম বার্নিকাট। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।