1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

১/১১’র নির্যাতনেই কোকোর মৃত্যু হয়েছে : ফখরুল

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬
  • ১৭১ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো ১/১১’র নির্যাতনে অসুস্থ হয়ে মারা গেছেন বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকালে রাজধানীর ভাসানী মিলায়তনে বিএনপির আয়োজিত আরাফাত রহমান কোকোর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। দোয়া মাহফিল শেষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরাফাত রহমানের স্মরণে ‘স্মৃতির পাতায়’ নামে একটি বইয়ের মোড়ক উম্মোচন করেন।

মির্জা ফখরুল বলেন, কোকো বাংলাদেশের মানুষের কাছে এত জনপ্রিয় ছিল যা তার জানাজার থেকে বুঝা যায়। বাংলাদেশে যখন ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছিল সেই অবস্থায় তার জানাজায় লাখ লাখ লোক অংশগ্রহণ করেছিল।

আলোচনা ও দোয়া মাহফিলে পরিচালনা করেন ঢাকা মহানগর ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |