1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

হানাহানির ছাত্র রাজনীতি ত্যাগের আহ্বান সৈয়দ আশরাফের

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬
  • ২০৪ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: হানাহানির ছাত্র রাজনীতি ত্যাগ করে সকল ছাত্র সংগঠনকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ অক্ষুন্ন রাখার জন্য ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বিতরণ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সৈয়দ আশরাফ বলেন, হানাহানির ছাত্র রাজনীতি দেশের মানুষ চায় না। ছাত্রলীগকে অন্য ছাত্রসংগঠনকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ অক্ষুন্ন রাখতে হবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সেশনজট নেই, গোলাগুলি নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস-পরীক্ষা নিয়মিত হচ্ছে। শিক্ষার পরিবেশ বজায় থাকছে। এটাই তারা চান।বাংলাদেশের প্রতিটি অর্জনের সাথে ছাত্রলীগ জড়িত উল্লেখ করে তিনি বলেন, তার নিজের শেকড়ও ছাত্রলীগ। ছাত্রলীগ করেই তিনিই আজকের এ পর্যায়ে এসেছেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অতীতে দেশে যখনই অন্যায় প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে, তখনই ছাত্রলীগ প্রতিবাদ-প্রতিরোধে ঝাপিয়ে পড়েছে। অতীতের গৌরব ধরে রেখে ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে ছাত্রলীগ দেশকে এগিয়ে নেবে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের  সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, ছাত্রলীগের  সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামিম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সহ-সভাপতি আজিজুল হক রানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |