আবদুর রউফ খান: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত রাজধানীসহ দেশের কোথায় এ কর্মসূচি পালনের সংবাদ পাওয়া যায়নি। এমনকি সংগঠনটির শীর্ষ নেতারা তাদের মোবাইল ফোন বন্ধ রেখেছেন।
এর আগে গতকাল দুপুরে দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ বিক্ষোভ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর প্রতিবাদে সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় যুবদল।