1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ক্ষমতায় থাকতেই খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬
  • ১৬২ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর বলেছেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হয়েছে। তিনি বলেন, ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে দেয়া বক্তব্যের ক্ষুদ্র অংশের বিকৃত ব্যাখ্যা দিয়ে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বৃদ্ধির পরিকল্পনা করে বাস্তবায়ন করেছেন খালেদা জিয়া। রাজনীতি থেকে খালেদাকে দূরে রাখতেই এ মামলা। তিনি বলেন, রাজনৈতিকভাবে খালেদা জিয়াকে মোকাবেলা করতে সরকার ব্যর্থ হয়েছে। তাই এখন মিথ্যা মামলার অাশ্রয় নিয়েছে। সরকার তথা আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হওয়ায় এমন করছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিরোধী নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে আটক রাখলে অরাজনৈতিক শক্তি প্রাধান্য বিস্তার করবে। কেউ ঠেকাতে পাবে না। কারো জন্য এটা শুভ হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |