1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সত্যিকারের বিরোধী দল হতে চায় জাপা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬
  • ১৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, মানুষ আমাদেরকে বিরোধী দল মনে করে না। ববং সরকারের অংশ মনে করে। তবে জাপা কোয়ালিশন বিরোধী দল নয়, সত্যিকারের বিরোধী দল হতে চায়। মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জি এম কাদের কো চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদার নতুন মহাসচিব হওয়ায় জাতীয় সাংস্কৃতিক পার্টি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় জিএম কাদের সরকারের মন্ত্রিপরিষদে জাপার তিনজনের থাকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এখন তো দেশে জরুরি অবস্থা চলছে না যে সব দলকে নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টিকে যখন বিরোধী দলে স্থান দিয়েছেন, তখন তাদের বিরোধী দল হিসেবে কাজ করার সুযোগ দিন।

জিএম কাদের জানান, তাদের কাজ হবে বিরোধী দল হিসেবে সবার কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা। জাতীয় পার্টি সরকারে থাকায় সাধারণ মানুষের কাছে সেই বিশ্বাস অর্জন করতে পারেনি।

জাতীয় সাংস্কৃতিক জোটের সভাপতি বাদল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল খান, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য চিত্রনায়ক সোহেল রানাসহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |