নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী বাছাই নিয়ে রোববার গভীর রাতে আইনমন্ত্রী আনিসুল হকের গুলশানের বাসভবনে বৈঠক হয়েছে।
সভায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সরদার মোহাম্মদ সুরুজ-জামান, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট আবু সাইদ সাগর, অ্যাডভোকেট মোকলেছুর রহমান বাদল, অ্যাডভোকেট খন্দকার আবদুল মান্নান, অ্যাডভোকেট ফকির দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আবদুস সবুর, অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাফ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আবু, আবদুল বাতেন ও অ্যাডভোকট সানজিদা খানম এমপি, ড. বশির আহমেদ, লায়েকুজ্জামান মোল্লাসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
চিরাচরিত নিয়ম ভেঙে মনোনয়নের বোর্ড এই প্রথমবার প্রার্থী চূড়ান্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ চেয়ে খসড়া প্রার্থী তালিকা প্রেরণ করেছে বলে জানা গেছে।
যাদের নাম প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত খসড়া প্রার্থী তালিকায় রয়েছে তারা হলেন-
সভাপতি হিসেবে অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক, আলী হোসেন ও গাজী শাহ আলম;
সাধারণ সম্পাদক হিসেবে আহসান তারিক, এস এম জাহিদ হোসেন, আইয়ুবুর রহমান, আমিন উদ্দিন মানিক ও রেজাউল করিম হিরন।
সিনিয়র সহসভাপতি হিসেবে অ্যাডভোকেট হাবিবুর রহমান ভূঁইয়া ও অ্যাডভোকেট আবু বক্কর ফরহাদ।
সহসভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. মুনজুর আলম।
আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুদিন ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-১৭ সালের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এবার প্রায় ২০ হাজার আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।