1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

রাজনৈতিক দলের নিবন্ধন আইন সহজের দাবিতে গণশুনানি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলের নিবন্ধন আইন সহজ করার দাবিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাপ ভাসানী, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, গণসংগ্রাম পার্টি, বাংলাদেশি আমজনতা ইনসাফ পার্টি,বাংলাদেশ ন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ লোক শক্তি পার্টি যৌথভাবে এ গণশুনানির আয়োজন করে।

রাষ্ট্র, নির্বাচন ও সমাজের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে রাজনৈতিক দলের নিবন্ধন আইনের পরিবর্তন করে ১০টি জেলা ও ২৫টি উপজেলায় কমিটি ও কার্যালয় বাধ্যতামূলক করার পক্ষে মত দেন আয়োজক সংগঠনের নেতা কর্মীরা।

বক্তারা বলেন, ছোট ছোট রাজনৈতিক দলগুলো সব সময় গণতান্ত্রিক সংগ্রামের অগ্রভাগে থাকে। তাই মুক্তিযোদ্ধাদের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এবং নির্বাচন কমিশন আমাদের দাবি মেনে নিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোকে আরো মজবুত করবেন। অন্যথায় আমারা রাজপথে শান্তিপূর্ণ ব্যাপক গণআন্দোলনের মাধ্যেমে আমাদের দাবি আদায় করবো।

ন্যাপভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে গণশুনানিতে অংশ নেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ,বাংলাদেশ লোকশক্তি পার্টি শাহীকুল আলম টিটু, বাংলাদেশ আমজনতা ইনসাফ পার্টির সভাপতি মো. হাসান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |