1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

খালেদা জিয়াকে খুশি করতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদগার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনে বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল। কাউন্সিল ঘোষণার পর মার্চ মাসে বিএনপিও কাউন্সিলের ঘোষণা দিয়েছে, ভালো কথা। বিএনপির কাউন্সিলকে সামনে রেখে খালেদা জিয়া ও তারেক জিয়াকে খুশি করার একটা প্রতিযোগিতা চলছে।

তিনি বলেন, কাউন্সিলে পদ-পদবী পেতে শেখ মুজিবুর রহমানের নামে বিষোদগার করে খালেদা ও তারেক জিয়াকে খুশি করার প্রতিযোগিতায় নেমেছে বিএনপি নেতারা। তারা জানে যে বেগম জিয়া ও তারেক জিয়া খুশি হবেন সেজন্য সম্মেলনকে সামনে রেখে এই প্রতিযোতা চলছে।

শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত চার লেন সড়কের উদ্বোধনের পর সাংবাদিকদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্থানীয় সাংসদ মামুনুর রশিদ, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবকর ছিদ্দিক টিপুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মামুনুর রশিদ কিরন, নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান দৌলা, নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |