1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

অস্ট্রেলিয়ান ওপেন জিতলো সানিয়া-হিঙ্গিস জুটি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: শুক্রবার অস্ট্রেলীয় ওপেনে মহিলাদের ডাবলসের ফাইনালে সানিয়া-হিঙ্গিস জুটি সরাসরি সেটে হারালেন চেক জুটি আন্দ্রিয়া হাভাকোভা ও লুসি হাদেকাকে। এটি নিয়ে টানা তিনটি গ্র্যান্ড স্লাম জয় করলেন সানিয়ারা।

ফাইনালের প্রথম সেটে কিছুটা প্রতিরোধের মুখে পড়েছিলেন সানিয়া-হিঙ্গিস। তৃতীয় গেমে ব্রেক পয়েন্ট পেয়ে এগিয়ে যায় চেক জুটি। তবে পরের গেমেই লড়াইয়ে ফিরেন সানিয়ারা। শেষ পর্যন্ত টাই-ব্রেকারে নিষ্পত্তি হয় প্রথম সেট। ৬২ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে ৭-৬ (৭/১) গেমে প্রথম সেটে জয় পায় তারা। দ্বিতীয় সেটে কোনও প্রতিরোধই তৈরি করতে পারেননি চেকরা। ৬-৩ গেমে সহজেই হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপায় চুমু খান সানিয়া ও হিঙ্গিস।

২০১৫ সালে উইম্বলডন, ইউএস ওপেন জেতার পর ২০১৬-এর প্রথম শিরপাটাও নিজেদের করে নিলেন তারা। এর মধ্যেই ১২টি টাইটেল ও টানা ৩৬টি ম্যাচ জিতেছেন বিশ্বের এই এক নম্বর জুটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |