1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

রামপুরা থেকে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা এলাকা থেকে মো. খাজা ভূট্রো নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে ১২ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। রোববার দিবাগত রাতে পূর্ব রামপুরার সিংগার প্লাস শো-রুমের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাজা ভূট্রো ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরাভাবে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রয়ের কথা স্বীকার করেছে। এ ঘটনায় পুলিশের রামপুরা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। ডিবি পূর্ব বিভাগের উপ-পুলিশ  কমিশনার (ডিসি) মো. মাহবুব আলমের নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. শাহ নূর আলম পাটওয়ারী অভিযানটি পরিচালনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |