1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

হাজার কোটি টাকার সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প অনুমোদন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কোরীয় সরকারের ইকোনোমিক ডেভলপমেন্ট কো-অপারেশন ফান্ডের সহজ শর্তে দেয়া ঋণ সহায়তায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ১০০০ বেডের দেশের প্রথম সেন্টার বেইজড সুপার স্পেশালাইজড হাসপাতাল। আজ মঙ্গলবার একনেক সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল নামের এ প্রকল্পটি অনুমোদন লাভ করে। দক্ষিণ কোরীয় সরকারের ইকোনোমিক ডেভলেপমেন্ট কো-অপারেশন ফান্ডের বাংলাদেশের স্বাস্থ্যখাতে দেয়া এটাই সবচেয়ে বেশি পরিমাণ সহজ শর্তে ঋণ।

একেনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটিকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করে বাংলার আপামর জনসাধারণ যাতে দেশেই সুলভে সর্বোচ্চ মাত্রার স্বাস্থ্যসেবা পেতে পারেন সে লক্ষ্যেই এ প্রকল্পটির অনুমোদন দেন জানা গেছে।

চার বছর মেয়াদী এ প্রকল্পের মোট ব্যয় ব্যয় ১৩৬৬.৩৩৭২ কোটি টাকা। এরমধ্যে ১০৪৭.৩৩৮৪ কোটি টাকা সহজ শর্তে ঋণ সুবিধা পাওয়া গেছে। একনেক সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, প্রকল্প পরিচালক ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, উপ-প্রকল্প পরিচালক ডা. মো. নূর-ই-এলাহী (মীম) উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |