1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

চাকরি স্থায়ী করার দাবিতে বিমা শ্রমিকরা আন্দোলনে

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

মো: জোবায়ের হোসেন: চাকরি স্থায়ীকরণের দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন সাধারণ বিমা করপোরেশনের শ্রমিক-কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকে দিলকুশায় সাধারণ বিমা ভবনের সামনে অবস্থান নিয়েছেন শত শত শ্রমিক কর্মচারী। বাঁচতে চাই, বাঁচতে দাও- এমন স্লোগানে অবস্থান নেয়া শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। সকাল থেকে কর্মবিরতি চালিয়ে আসা এ শ্রমিক-কর্মচারীরা দুপুর ১২টার দিকে অবস্থান নেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দফতরের সামনে।

শ্রমিকরা বলছেন, দৈনিক ১২৫ টাকা মজুরিতে কাজ করেন তারা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এ বাজারে এত কম মজুরি দিয়ে প্রতিষ্ঠানটি অমানবিক আচরণ করছে। যে শ্রমিকরা ১২ থেকে ১৫ বছর ধরে কাজ করছেন, তাদের চাকরি এখানো স্থায়ীকরণ করা হয়নি। তাদের চাকরি স্থায়ীকরনের দাবি জানান শ্রমিকরা। সাধারণ বিমায় ৫ শতাধিক পদ শূন্য থাকার পরও নিয়োগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে জানতে চাইলে সাধারণ বিমা করপোরেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শামিম আক্তার বলেন, শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ ও বেতন বাড়ানোর দাবিটি দীর্ঘদিনের। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আজকের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, বিষয়টি অফিসিয়ালি বসে সুরাহা করবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |