আবদুর রউফ খান: বিভিন্ন বইয়ের উদ্ধৃতি দিয়ে মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে বলে দাবি করেছেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এজন্য আওয়ামী লীগের নেতারা অনুশোচনায় ভোগেন বলেও মনে করেন তিনি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, এজন্য মামলা ও হুমকি দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করছেন তারা। গণতন্ত্রের মধ্যে বিতর্ক থাকবে। আর বিতর্কের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে। এটাই স্বাভাবিক প্রক্রিয়া ছিল। যতই হামলা মামলা করা হোক না কেন থলের বিড়াল বেরিয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি।