1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মাইক্রোসফটের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চুক্তি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাকে প্রযুক্তি নির্ভর করতে মাইক্রোসফট বাংলাদেশ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিক্ষাদান পদ্ধতির উন্নয়নে বৃহস্পতিবার ‘অ্যাডুকেশন ট্রান্সফর্ম অ্যাগ্রিমেন্ট’ শীর্ষক এ চুক্তি স্বাক্ষরিত হয়।

শিক্ষার উৎকর্ষে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে একটি সার্বিক কর্মসূচি সম্পাদনে স্বাক্ষরিত চুক্তির মূল লক্ষ্য দেশজুড়ে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ ব্যবস্থার রূপান্তর এবং একবিংশ শতাব্দীর দক্ষতা ও কর্মসংস্থানের উন্নয়ন ঘটানো।

এ বিষয়ে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, মাইক্রোসফট এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর মাইক্রোসফটের শেপ দ্য ফিউচার, আইসিটি ওয়ার্কশপ ফর স্টুডেন্ট, মাইক্রোসফট ইনোভেটিভ অ্যাডুকেটরস, মাইক্রোসফট আইটি একাডেমি ও মাইক্রোসফট সার্টিফিকেশনসহ এ ধরনের নানা উদ্যোগের ওপর জোর দিয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। যা একবিংশ শতাব্দীর দক্ষতা ও কর্মসংস্থান উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের সঙ্গে থাকতে, মাইক্রোসফট বাংলাদেশ সরকারের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে। দেশের সার্বিক উন্নতিতে শিক্ষা খাত খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ, যুগ্ম-সচিব মো. ফয়জুল কবির, উপ-প্রধান ড. ইমতিয়াজ মাহমুদ, মাইক্রোসফট বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তাবাসসুম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |