ইশতিয়াক আহমেদ: বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি ভবনে ইষ্টার্ন ইউনিভার্সিটি আইনজীবী সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে ইষ্টার্ন ইউনিভার্সিটি আইনজীবী সমিতির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে এডভোকেট আবদুল্লাহ আল মামুন, এডভোকেট খন্দকার মাকসুদুল হাসান সবুজ, এডভোকেট খালেদ মাসুদ মজুমদার, এডভোকেট হাসান মোহাম্মদ মাসুম, এডভোকেট উজ্জ্বল মিয়া, ঢাকা আইনজীবী সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আবুল কাশেম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আরিফুল হক রনি, ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-১৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সদস্য পদপ্রার্থী এডভোকেট আমিনুল আহসান মাসুম, এডভোকেট মাহফুজ হাসান, এডভোকেট মো: বাহারুল ইসলাম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এবং বেস্ট নিউজ ডট কম ডট বিডির সম্পাদক এডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার, এডভোকেট জাকিয়া সুলতানা, এডভোকেট রিপন বড়ুয়া, এডভোকেট শাহীন আলম, এডভোকেট জামানসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-১৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সদস্য পদপ্রার্থী এডভোকেট আমিনুল আহসান মাসুমকে জয়যুক্ত করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি ইষ্টার্ন ইউনিভার্সিটি আইনজীবী সমিতির নতুন কমিটি গঠন, পিকনিক এবং পেশাগত নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়।