1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে: নাসিম

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকারের সঙ্গেই জনগণ রয়েছে। তার প্রমাণ সদ্য হয়ে যাওয়া পৌরসভা নির্বাচন। সেই নির্বাচনে সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে সঠিক রাজনীতির পথে হাঁটতে শুরু করেছে। শনিবার সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৩১ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের নব নির্মিত ভবন পরিদর্শন কালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনে তেমন ফলাফল না পেলেও তারা এখন সুস্থ রাজনীতির পথে হাঁটা শুরু করেছে। তার বুঝতে পেরেছে বোমা মেরে মানুষ হত্যা করে সাধারণ মানুষের সমর্থন আদায় করা যায় না। সাধারণ মানুষকে হত্যার মধ্য দিয়ে বিএনপি আস্তাকুঁড়ে চলে গিয়েছিলো। তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে বলেই তারা নির্বাচনে অংশ নিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর সেই নির্বাচনে তারা অংশ নিয়ে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে। জনগণ তাদের ক্ষমা করলে তার ভোট পাবে। সঠিক পথ বেছে না নিলে বিএনপি শুধুমাত্র দল হিসেবেই রয়ে যাবে। তাদের সমর্থকদের আর খুঁজে পাওয়া যাবে না। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ স্বাস্থ্য অধিদফতরের সহকারী প্রকৌশলী জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের মিজানুর রহমান দুদু প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |