1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বিএনপি বলে কোন দল থাকবে না: ইনু

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৮২ বার পড়া হয়েছে

মো: ইউসুফ শোভন: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে বিএনপি বলে কোন দল থাকবে না। এদেশ থেকে বিএনপির বিদায় হবে। আর খালেদা জিয়াকে আদালতের বারান্দায় ঘুরতে হবে। শনিবার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের যেমন রেহাই দেয়া হয়নি, তেমনি খালেদা জিয়াকেও ছাড় দেয়া হবে না। তাকে আদালতের বারান্দায় দাঁড় করিয়ে রাখা হবে।

তথ্যমন্ত্রী আরো বলেন, জিয়াউর রহমান রাজাকার আমদানিকারক ছিলেন। আর খালেদা জিয়া নিজেই জঙ্গি উৎপাদনের কারখানা। তিনি বিএনপিকে ইতিহাসের ডাস্টবিনে পরিণত করেছেন। সেই ডাস্টবিনে ৭১` এর খুনি, রাজাকার, জঙ্গি, মুদ্রা ও দেশের সম্পদ পাচারকারীরা রয়েছে।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখনো সময় আছে খালেদা জিয়ার মোহ ত্যাগ করে গণতন্ত্র এবং উন্নয়নে শরিক হোন। জিয়াউর রহমানকে রাজাকারদের আমদানিকারক উল্লেখ করে ইনু বলেন, তিনি রাজাকার আব্দুল আলীমকে মন্ত্রী বানিয়েছিলেন। জিয়ার মাথায় গণতন্ত্রের টুপি মানায় না।

জিয়াকে খুনি উল্লেখ করে তিনি বলেন, জিয়া ঠাণ্ডা মাথায় অনেক খুন করেছেন। ক্যান্টনমেন্টকে তিনি কসাই খানায় পরিণত করেছিলেন। জিয়া বেঁচে থাকলে তার ১শ` বার ফাঁসি হতো। এ কারণে জিয়ার মাথায় গণতন্ত্রের টুপি পড়াবেন না। তার মাথায় মীর জাফরের টুপি ভাল লাগবে।

জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |