আবদুর রউফ খান: রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ছাত্রদলের পদবঞ্চিতরা বিক্ষোভ করছে। বিক্ষোভের এক পর্যায়ে তারা কার্যালয়ের নিচে থাকা দু’টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভের এক পর্যায়ের বিদ্রোহীরা বিএনপি অফিসকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। এতে অফিসের বাইরের দিকে থাকা কাচগুলো ভাঙচুর করে। এসময় অফিসের নিচে থাকা দুটি মোটরসাইকেলও ভাঙচুর করে বিদ্রোহীরা। এর আগে ছাত্রদলের কমিটি ঘোষণার পর থেকেই নিয়মিত বিক্ষোভ করছে পদবঞ্চিত ও বিদ্রোহীরা।