1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মীর কাসেম আলীর আপিল শুনানি চলছে

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৪২ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও দিগন্ত টেলিভিশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর আপিল শুনানি চলছে।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ শুনানি শুরু হয়েছে।

মীর কাসেম আলীর পক্ষে আদালতে উপস্থিত থেকে শুনানি করছেন অ্যাডভোকেট শাজাহান আলী ও খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মানবতাবিরোধী অপরাধে ২০১৪ সালের ০২ নভেম্বর মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে  ওই বছরের ৩০ নভেম্বর মীর কাসেম আলী আপিল করেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের আদেশে ২০১২ সালের ১৭ জুন মীর কাশেম আলীকে গ্রেফতার করা হয়। তখন থেকে তিনি কারাগারে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |