1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

শবনম শাহজাহান: বিভিন্ন অনিয়মের অভিযোগে বুধবার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার মারা যাওয়া একটি শিশুকে বুধবারও আইসিইউতে রেখে মোটা অংকের টাকা আদায় করাসহ নানা অনিয়মের দায়ে হাসপাতালটিকে এ জরিমানা করা হয়।

এক বিজ্ঞপ্তিতে র‌্যাব মিডিয়া জানায়, ‘গত ০৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ১ বছর ৪ মাসের একটি শিশু আইসিইউ রুমে মারা গেলেও শিশুটিকে জীবিত দেখিয়ে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসার নামে তার পরিবারের কাছ থেকে মোটা অংকের অর্থ নিচ্ছে। এছাড়াও অনভিজ্ঞ ডাক্তার দ্বারা শিশু রোগের চিকিৎসা করতো।’

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালটির বিরুদ্ধে অন্যান্য অভিযোগগুলো হচ্ছে- মেডিকেল বোর্ড গঠনের কোন ব্যবস্থা না থাকা, বায়োকেমিস্ট না থাকা, মেডিকেল টেকনোলজিস্টের একাডেমিক সার্টিফিকেট না থাকা, টেস্ট করার কথা বললেও এইচআইভি এইডস টেস্ট করার প্রয়োজনীয় মেশিন না থাকা, রি-এজেন্ট সংরক্ষণ করার জন্য ফ্রিজে নিদিষ্ট পরিমাণ তাপমাত্রা না থাকা, রি-এজেন্ট ও স্যাম্পল এক সঙ্গে নরমাল ফ্রিজে রাখা, সিড়ি ঘর ল্যাব হিসাবে ব্যবহার করা, ল্যাব টেকনিশিয়ান না থাকা, পর্যাপ্ত ডাক্তার ও নার্স না থাকা, এক্স-রে রুমের সামনে নির্দেশক বোর্ড না থাকা, বিভিন্ন রোগের টেস্টের জন্য অত্যন্ত নিম্নমানের উপাদান ব্যবহার করা।

এছাড়াও ১২ ধরনের অ্যান্টিবায়োটিকসহ অন্যান্য অননুমোদিত ওষুধ বিক্রয় করা, রোগীদের ডায়াগনেস্টিক রির্পোটে প্রস্তুতকারী, নিরীক্ষণকারী ও বিশেষজ্ঞ ডাক্তারের স্বাক্ষর না থাকার অপরাধ করেছে হাসপাতালটি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ হাসপাতাল কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্মকর্তাকে সর্বমোট ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে অভিযানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (এডি) ড. মো. শাহজাহান এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ড্রাগ সুপার অজিউল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |