1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

হবিগঞ্জের তিনজনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি ২৮ মার্চ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক হবিগঞ্জের দুই সহোদর মহিবুর রহমান ওরফে বড় মিয়া, মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) গ্রহণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ২৮ মার্চ তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেছেন আদালত। ওই দিন তিনি তার সাক্ষীর জবানবন্দি পেশ করবেন।

বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের ১২তম সাক্ষীকে হাজির করা হলে ওই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ না করে তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ করার তারিখ নির্ধারণ করেন।

এসময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন এবং প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। অপরদিকে আসামিপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মো. কিবরিয়া হোসেন ও আইনজীবী মাসুদ রানা।

এর আগে গত ১৭ মে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। গত ২৯ এপ্রিল ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এই তিন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন।

বড় মিয়া-আঙ্গুর মিয়া ও রাজ্জাকের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের চার অভিযোগে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে।

এসব অভিযোগের মধ্যে রয়েছে রজব আলীকে অপহরণ করে হত্যা, একাত্তরে দুজনকে ধর্ষণ করে হত্যা, আরেকজনকে আটকের পর নির্যাতন করে হত্যা এবং এমএ রবের ওপর নির্যাতনসহ তার বাড়ি ও এর আশপাশের কয়েকটি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ।

এর আগে ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি মাসে আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এতে ২১ জন সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন তদন্তকারী কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |