1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

একুশে ফেব্রুয়ারিতে মাঠে থাকবে সাড়ে ৬ হাজার পুলিশ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২১৬ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে সাড়ে ছয় হাজার পুলিশ মোতায়েন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া শহীদ মিনারে আসা ভিভিআইপি, ভিআইপিসহ অতিথিদের নিরাপত্তায়ও থাকবে বিশেষ ব্যবস্থা। একুশে ফেব্রুয়ারির দিন নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতে এরইমধ্যে রোডম্যাপ তৈরি করেছে ডিএমপি।

সবার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমির বই মেলাসহ পুরো এলাকায় আলোকসজ্জা আরো বৃদ্ধি করা হবে। পুরো এলাকা ক্লোস সার্কিট (সিসি) টিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখবে পুলিশ। এছাড়াও শহীদ মিনারের প্রবেশ মুখে আর্চওয়ে গেট, চেকপোস্ট, মেটাল ডিটেক্টর সার্চ ব্যবস্থা থাকবে। পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে র্যা বের স্ট্রাইকিং ফোর্স এবং ডগ স্কোয়াডও নিরাপত্তায় কাজ করবে।

২১শে ফেব্রুয়ারি শুরুর আগেই আগাম তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে নজরদারি শুরু করেছে বলে জানা গেছে। শহীদ মিনারের আশপাশের জগন্নাথ হল, চাঙ্খারপুল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পলাশী, আজিমপুর কবরস্থানসহ পুরো এলাকায় নির্ধারিত পোশাক ও সাদা পোশাকে অবস্থান করছে তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |