ইশতিয়াক আহমেদ: শনিবার জজ বাড়ি, কলাকোপা, নবাবগঞ্জে ইষ্টার্ন ইউনিভার্সিটি আইনজীবী সমিতির পিকনিক অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন। পিকনিকে অংশগ্রহণকারী সকলের কাছে ইষ্টার্ন ইউনিভার্সিটি আইনজীবী সমিতির পক্ষ থেকে ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-১৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সদস্য পদপ্রার্থী এডভোকেট আমিনুল আহসান মাসুমকে জয়যুক্ত করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
সকাল ৯ টায় শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে থেকে পরোটা, ডিম আর ভাজি নাস্তা খাওয়ার মাধ্যমে পিকনিকের যাত্রা শুরু হয়। বর্তমানে পাবনার বিশেষ জজ মো: আবুল হোসেনের জজ বাড়িতে পৌছেই শুরু হয় ফটোসেশন, সেলফি আর নানা রকম প্রতিযোগিতার। খেলার মধ্যে ছিল- ছেলেদের মোরগ লড়াই, দৌড়, মেয়েদের পিলো, মিউজিক্যাল চেয়ার আর ছোটদের জন্য কবিতা আবৃত্তি করার সুযোগ।
দুপুরে পোলাও, চিংড়ি, গরুর মাংস, মুরগীর মাংস আর কোমল পানীয় পরিবেশনের পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর ব্যান্ড সংগীত। এরপরেই ছিল মজাদার র্যাফেল ড্র এর আয়োজন।
সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন এডভোকেট আবদুল্লাহ আল মামুন, এডভোকেট খন্দকার মাকসুদুল হাসান সবুজ, এডভোকেট খালেদ মাসুদ মজুমদার, এডভোকেট হাসান মোহাম্মদ মাসুম, এডভোকেট উজ্জ্বল মিয়া, ঢাকা আইনজীবী সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আবুল কাশেম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আরিফুল হক রনি, ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-১৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সদস্য পদপ্রার্থী এডভোকেট আমিনুল আহসান মাসুম, এডভোকেট মাহফুজ হাসান, এডভোকেট মো: বাহারুল ইসলাম, এডভোকেট জাকিয়া সুলতানা, এডভোকেট রিপন বড়ুয়া, এডভোকেট শাহীন আলম, এডভোকেট জামান, এডভোকেট মো: ইছাসহ ইষ্টার্ন ইউনিভার্সিটি আইনজীবী সমিতির সিনিয়র নেতৃবৃন্দ।