1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ভ্যাটমুক্ত হলো কম্পিউটার পণ্য

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৮১ বার পড়া হয়েছে

মো: ইউসুফ শোভন: কম্পিউটার পণ্যের ওপর থেকে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ১৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. নজিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। এর ফলে কম্পিউটার পণ্যে এখন আমদানি শুল্ক ও মূসক কোনোটাই আর থাকছে না।

এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী যেসব পণ্যে ভ্যাট আরোপ হবে না সেসব হলো—কম্পিউটার প্রিন্টার, কম্পিউটার প্রিন্টারের জন্য টোনার/ইঙ্কজেট কারট্রিজ ও প্রিন্টারের অন্যান্য যন্ত্রাংশ; কম্পিউটার এবং কম্পিউটারের আনুষঙ্গিক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ; মডেম, ইথারনেট কার্ড, নেটওয়ার্ক সুইচ, হাব ও রাউটার; ডেটাবেইজ, অপারেটিং সিস্টেম, ডেভেলপমেন্ট টুলস, অন্যান্য ম্যাগনেটিক মিডিয়া, আনরেকর্ডেড অপটিক্যাল মিডিয়া, অ্যান্টি ভাইরাস ও নিরাপত্তা সফটওয়্যার, ফ্ল্যাশ মেমোরি কার্ড অথবা একইরকম কার্ড, প্রক্সিমিটি কার্ড ও ট্যাগ; ডেটা প্রসেসিং সিস্টেমে ব্যবহৃত কম্পিউটার মনিটর, ২২ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর এবং কম্পিউটার প্রিন্টারের রিবন।

১৯৯৮-৯৯ অর্থবছরে কম্পিউটার পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু খুচরা পর্যায়ে ভ্যাটের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বিধি ছিল না। কম্পিউটার পণ্য বিক্রেতারা ‘প্যাকেজ ভ্যাট’ হিসেবে বছরে ১১ হাজার টাকা করে দিয়ে আসছিলেন। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে এনবিআরের এক চিঠিতে খুচরা পর্যায়ে কম্পিউটার বিক্রির ওপর ৪ শতাংশ ভ্যাট দেওয়ার জন্য ব্যবসায়ীদের বলা হয়। এ সিদ্ধান্তে কম্পিউটার ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবেন বলে সংশ্লিষ্টরা মনে করছিলেন।

এই সিদ্ধান্তকে একটি মাইলফলক ও ইতিবাচক ঘটনা হিসেবে মনে করছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘যাদের হাতে আমরা কম্পিউটার তুলে দিতে চাই- সেই তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা এতে উপকৃত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |